ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি 
  • জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ উপহার পাঠালেন কিয়ারা

    জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ উপহার পাঠালেন কিয়ারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩৮ বছরে পা দিলেন ‘শেরশাহ’-র অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম সবার জানা। কিয়ারা আদভানির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন।

    যদিও এ বিষয়ে সিদ্ধার্থ-কিয়ারার কেউ কিছু ঘোষণা করেননি। এ মুহূর্তে দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। তাই প্রিয় মানুষের জন্মদিনে কাছে থাকতে পারলেন না কিয়ারা। তাই বলে উপহার দেবেন না, তা-ও কি হয়!

    জন্মদিনেও কাজ থেকে বিরতি নেই সিদ্ধার্থের, রয়েছেন রোহিত শেঠী পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর সেটে।

    এদিকে অচিরেই মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘মিশন মজনু’। সব মিলিয়ে ব্যস্ততায় কাটছে সিদ্ধার্থের ৩৮তম জন্মদিনটা।

    অন্যদিকে ছবির শুটিংয়ে ব্যস্ত কিয়ারাও। তাই নিজে না গিয়ে সেটে সিদ্ধার্থের জন্য ফুল ও কেক পাঠালেন অভিনেত্রী।

    শোনা যাচ্ছে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ