ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 
  • দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু

    দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এই তথ্য জানানো হয়।

     
    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং তিন জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৫৮ হাজার ৪৭৮ জন। একই সময়ে এ রোগে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।    

    পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৬৯ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর মোট সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ