ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নগরীর বগুড়া রোডে বিসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ভগ্নিপতির মৃত্যুতে মজিবর রহমান সরোয়ারের শোক  বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও ভোলায় ডাকাত সর্দার গ্রেপ্তার মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
  • আমতলীতে ব্রিজ ভেঙ্গে ১৫ হাজার লোকের চলাচল বন্ধ!

    আমতলীতে ব্রিজ ভেঙ্গে ১৫ হাজার লোকের চলাচল বন্ধ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে একটি আয়রণ ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গেছে। সোমবার দিবাগত রাতে আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে হাজি বাড়ির সামনের নির্মিত আয়রণ ব্রিজটি ভেঙ্গে ২ ইউনিয়নের ৭/৮ গ্রামের ১৫ হাজার লোকের চলাচল বন্ধ হয়ে গেছে।  

    জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গাজীপুর নদীতে হাজি বাড়ী সংলগ্ন স্থানে আয়রণ ব্রিজ নির্মাণ করে। নির্মাণের ১২ বছরের মাথায় ব্রিজটির মাঝখানের অংশ ভেঙ্গে নদীতে পড়ে। এ ব্রিজটি দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, মধ্য সোনাখালী, উত্তর সোনাখালী, ইউনিয়ন পরিষদ, সোনাখালী স্কুল এন্ড কলেজ, উত্তর গাজীপুর এবং কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপজেলা সদরের সাথে চলাচল করে থাকে। 

     মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই আয়রণ ব্রিজটির মধ্যের অংশ ভেঙ্গে নদীতে পড়ে জোয়ারের পানিতে ভাঙ্গা অংশ তলিয়ে রয়েছে। ব্রিজটি দিয়ে মানুষজন পারাপার হতে পারছেনা। উত্তর গাজীপুর গ্রামের বাসিন্ধা শিক্ষক আবু সালেহ বলেন, বলেন, এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুই ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

    উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন,  মঙ্গলবার দুপুরে আয়রণ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি যথাযত কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।   উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ভাঙ্গা ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ