ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে এশিয়ান টিভির জন্মদিন পালিত

    ঝালকাঠিতে এশিয়ান টিভির জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নানা আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ১১তম বর্ষে পদার্পন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

    এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী সাবিহা ক্যামিকেল ওয়ার্কস এর অন্যতম পরিচালক শামীম আহম্মেদ ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায় ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লস্কর আসিফুর রহমান দিপু। 

    এশিয়ান টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মানিক আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিহা ক্যামিকেল ওয়ার্কস এর পরিচালক রাজিবুল হক, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশ ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, সদস্য জহিরুল ইসলাম জলিল, রহিম রেজা, মিজানুর রহমান টিটু, রাজু খান।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ