ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মুম্বাই পুলিশের হাতে আটক রাখি সাওয়ান্ত

    মুম্বাই পুলিশের হাতে আটক রাখি সাওয়ান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় মডেল অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও অভিনেত্রী শার্লিন চোপড়ারর লড়াই এখন আর শুধু মুখে বা সোশ্যাল মিডিয়া পোস্টে আটকে নেই। রীতিমতো যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন দু’জন। উল্টোপাল্টা মন্তব্য করা, গুজব ছড়ানোর অভিযোগে রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শার্লিন। আর সেই অভিযোগের ভিত্তিতে রাখিকে আটক করেছে মুম্বাই পুলিশ।

    বৃহস্পতিবার রাখিকে আটক করে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ।

    এর আগে শার্লিন চোপড়া টুইট করে জানান, মুম্বাই সেশন কোর্টে রাখি সাওয়ান্তের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। তারপরেই রাখিকে আটক করে আম্বোলি থানার পুলিশ। 

    গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন শার্লিন চোপড়া। শুধু শার্লিন নন, বলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন সাজিদ খানের বিরুদ্ধে সরব হন মোট ৯ জন মহিলা।

    মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী এ-ও দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত।

    ‘সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ নেবে? শাড়ি পরে, মেকআপ করে অন্যকে দোষারোপ করতে লজ্জা করে না! মুম্বাই পুলিশ জানে কোন মামলায় দম নেই’,— শার্লিনকে কটাক্ষ করে মন্তব্য করেন রাখি। এমনকি শার্লিনকে ‘শুধরানোর’ সবকও দেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন। সেই এফআইআর-এর ভিত্তিতেই আটক হলেন রাখি।

    জানা যায়, আজ নিজের ডান্স একাডেমি উদ্বোধন ছিল রাখির। সেই অনুষ্ঠানে স্বামী আদিল দুরানির সঙ্গে গিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই তাকে আটক করে আম্বোলি থানার পুলিশ। শোনা গেছে, রাখিকে জিজ্ঞাসাবাদের জন্যই থানায় নিয়ে গেছে পুলিশ।

    সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ