ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ
  • ১৫ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

    ১৫ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলতে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে তারা।

    এই সিরিজের সূচি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  
    সর্বশেষ ২০০৮ সালে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে সাড়ে তিন বছর পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে মাঠে নামবে তারা। দুই দল এই প্রথম একে অপরের বিপক্ষে টেস্ট খেলবে।

    এই সফর শুরু হবে ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ একই স্টেডিয়ামে হবে ২০ ও ২৩ মার্চ। এরপর ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।
     
    সংবাদ বিজ্ঞপ্তিতে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ভারত ও ইংল্যান্ডের পর আয়ারল্যান্ড সিরিজ ঘরের মাঠে আরও একটি রোমাঞ্চকর ইভেন্ট। দুই দেশের বোর্ডের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে ও তারা কঠোর কাজের মাধ্যমে ব্যস্ত আন্তর্জাতিক সূচির ভেতরও এই সিরিজ আয়োজন করছে। ’
     
    ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম বলেছেন, ‘আমরা আয়ারল্যান্ড পুরুষ দলের ভিন্ন ফরম্যাটে সাত ম্যাচের বাংলাদেশ সিরিজের খবর আনন্দের সঙ্গে জানাচ্ছি। বিসিবিকে এই মাসব্যাপী সফর আয়োজন করতে সহায়তা করায় ধন্যবাদ জানাই। ১৯৯৭ সালে প্রথমবার দেখা হওয়ার পর থেকে দুই দলের মধ্যেই মাঠে বেশ কিছু প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হয়েছে। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ