ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • বিস্ফোরক আইনের মামলায়

    নলছিটি বিএনপির সভাপতিসহ দুই নেতা কারাগারে

    নলছিটি বিএনপির সভাপতিসহ দুই নেতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সমম্পাদক রফিকুল ইসলাম রবিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    মামলার অন্য আসামি ২৭ জন বিএনপি নেতাকর্মীর জামিন মঞ্জুর করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ  দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল। 

    আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, মাহেব হোসেন, আক্কাস সিকদার, মিজানুর রহমান মুবিন, ফয়সাল খান ও তরিকুল ইসলাম। 

    মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর রাতে নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন বাইতুল্লাহ জামে মসজিদ এলকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা। 

    এ ঘটনায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ ২৯ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। 

    তারা মঙ্গলবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ২৭ জনের জামিন প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ