ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

    রাজাপুরে অসহায়-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার অসহায় হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে অরাজনৈতিক, অলাভজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ) এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।এসময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন। 

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম. মুন্না, সাধারণ সম্পাদক মাহিন খান রোমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. আরিয়ান ইসলাম আশিক সহ সংগঠনের সদস্যরা। 

    প্রধান অতিথি স্বপ্নের আলো ফাউন্ডেশন (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাঈম হাসান ঈমন জানান, আমরা প্রত্যেকে যে যার স্থান থেকে অসহায়, গরীব এবং সমাজের অবহেলীত মানুষের পাশে সমার্থমত দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবান দের কাছে অনুরোধ জানাই। আমাদের সমার্থ অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও আশ্রয়ণ প্রকল্পে অসহায় গরীব ও শীতার্ত মানুষের ঘরে গিয়ে তাদের হাতে কম্বল বিতরণ করেছি। স্বপ্নের আলো ফাউন্ডেশন বিগতদিনগুলোতে অসহায় মানুষের পাশে ছিলো এখনও আছে আর ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে। 

    এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত ও সমাজসেবামূলক এ রকম কাজের জন্য "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ)'র প্রশংসা করে সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ