ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ
  • প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

    প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা শাহরুখ খানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন সফল। ছবির মুক্তির পর থেকেই ভারতজুড়ে চর্চায় রয়েছে ‘পাঠান’। ভারতের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও এই ছবি আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি। দুই দিনে ভারতের দেশীয় বক্স অফিসে সেঞ্চুরি এবং দেশের বাইরে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে ‘পাঠান’। এর মাঝেই পেলেন প্রাণনাশের হুমকি।

    বৃহস্পতিবার মুম্বাইয়ের মৌলভি রহমান শাহরুখকে প্রাণে মেরে ফেলার কথা বলেন। তার কথায়, ‘শাহরুখ খাঁটি মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক।’ শুধু তাই নয়, মৌলভি বলেন, ‘এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মুহাম্মদকে অপমান করলে, তাকে ছেড়ে দেওয়া হয় না।’

    মুক্তির আগে ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। গেরুয়া রংয়ের বিকিনি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে জানিয়ে একদল ছবি বয়কটের ঘোষণা দেয়। বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ‘বেশরম রং’ গান প্রকাশ্যে আসার পর। এরপর জল অনেকদূর গড়িয়েছে, সেন্সর বোর্ডের কাঁচি চলেছে পাঠানের ওপর।

    সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তির প্রথম দিনে শুধুমাত্র হিন্দি সংস্করণে আয় করেছে ৫৫ কোটি রুপি। এর আগে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড (হিন্দিতে) ছিল ‘কেজিএফ ২’-এর দখলে। কন্নড় এই ছবি আয় করেছিল ৫৩.৯৫ কোটি রুপি। দ্বিতীয় দিনেও রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে ‘পাঠান’। বক্স অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র হিন্দিতেই এই ছবির আয় প্রায় ৭০ কোটি রুপি।

    দেশের পাশাপাশি বিদেশেও দাপট দেখাচ্ছে ‘পাঠান’। মাত্র দুই দিনে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি। বিশ্লেষকদের ধারণা আগামীতে আরও অনেক রেকর্ড গড়বে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ