ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ
  • তৌসিফের ‘বউ বোঝে না’!

    তৌসিফের ‘বউ বোঝে না’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহেদের নতুন বিয়ে হয়েছে, বাসর রাত। শাহেদ তার বউ সূচির হাত ধরতে গেলো রোমান্টিক ভাব নিয়ে। কিন্তু সূচি ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিলো। তার চোখে ভয়ার্ত দৃষ্টি। শাহেদ ভাবলো মেয়েটাকে সময় দেয়া উচিত।

    কিন্তু না। সময় দিয়েও অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না। কিছুতেই শাহেদের বৌ বুঝতে চাইছে না, বিয়ের পর হাত ধরা অন্যায় কিছু না! এমনই এক বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা নিয়ে নির্মাণ হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বউ বোঝে না’।

    সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরও আছেন সবুজ সানী। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।

    নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, ভ্যালেন্টাইনের নাটক। ফলে রোমান্টিক বিষয়টা আছে। তবে গল্পটা বেশ আলাদা। রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাচ্ছেন না অভিনেতা।

    প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনে ‘বউ বোঝে না’ মুক্তি পাচ্ছে সিএমভি;র ইউটিউব চ্যানেলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ