ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ
  • বিয়ের জন্য এমন পাত্র চাই যার ব্যাংকে টাকা থাকবে: রাইমা সেন

    বিয়ের জন্য এমন পাত্র চাই যার ব্যাংকে টাকা থাকবে: রাইমা সেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বয়স চল্লিশ পেরিয়েছে। এখনও সিঙ্গেল কলকাতার অভিনেত্রী রাইমা সেন। সৌন্দর্য, কাজ আরও নানা বিষয় দিয়েই নিয়মিত চর্চায় তিনি। তবে নিয়মিত নেই সিনেমায়। এবার এই অভিনেত্রী তার নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ প্রচারে এসে মুখ খুললেন তার বিয়ে নিয়ে।   

    নতুন সিরিজ সম্পর্কে কথা বলতে যেয়ে বিয়ের প্রসঙ্গটাও সামনে আসে রাইমার। প্রশ্ন আসে কবে বিয়ে করছেন রাইমা? খোলামেলা উত্তররে তিনি বললেন,  ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’ 

    সুচিত্রা সেনের নাতনি রাইমা। অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে। তাই পাত্রকে তো তেমন যোগ্য হতেই হবে। 

    তা কেমন পাত্র চান রাইমা? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘ভাল মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই।’

    ব্যক্তিগত জীবনে একজন ভাল বন্ধু চান বলেও জানালেন এই অভিনেত্রী। 

    রাইমা সেন বর্তমানে হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই  কাজ করছেন। তবে কাজ করছেন কম। এই কম কাজ করার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কি দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভাল। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’ 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ