ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • পাথরঘাটায় ১১ জেলের জরিমানা

    পাথরঘাটায় ১১ জেলের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার পদ্মা খালে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।  

    বুধবার (১ ফেরুয়ারি) ইঞ্জিনচালিত মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে এই মাছ জব্দ করা হয়।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ১১ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়াত আবরার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বলেশ্বর নদ সংলগ্ন পদ্মা খালে একটি ট্রলারে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রলারে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেক আটক করা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অবৈধ শাপলা ও হাঙ্গর মাটিতে পুঁতে ফেলা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ