ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • ‘বীরকন্যা প্রীতিলতা’ ৫, ‘ভাগ্য’ মুক্তি পেল ২১ হলে 

    ‘বীরকন্যা প্রীতিলতা’ ৫, ‘ভাগ্য’ মুক্তি পেল ২১ হলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এর একটি ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি ‘ভাগ্য’।

    এরমধ্যে নুসরাত ইমরোজ তিশা ও মনোজ প্রামাণিক অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেয়েছে দেশের পাঁচটি হলে। এগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও মিরপুর, ব্লকবাস্টার, সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), ও জয় সিনেমাস (নয়া বাজার)। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে।

    ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছি এটি।

    এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ২১ হলে।  

    সিনেমা হলগুলো হচ্ছে- ব্লকবাস্টার সিনেমাস (যমুনা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা) গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (সাভার, শ্রীপুর), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), পূরবী (ময়মনসিংহ), সুগন্ধা (চট্টগ্রাম), সংগীতা (খুলনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ) ও ছন্দা (হাসানাবাদ)।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ