ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
  • হাসপাতালে ভর্তি আব্দুল আজিজ

    হাসপাতালে ভর্তি আব্দুল আজিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিরেক্টরস গিল্ডের সদস্য, অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি। তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে।

    টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।

    কামরুজ্জামান বলেন, ‘গত শনিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। সবার কাছে তার জন্য দোয়া চাই।’

    আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি একজন নির্মাতা ও লেখক। বর্তমানে তাকে কাজে খুব একটা দেখা যায় না। তবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা মেলে তার। আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ