ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
  • সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই

    সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই
    সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু (ফাইল ফটো)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ বরেণ্য সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

    তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

    রোববার দিবাগত রাত ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

    গণমাধ্যমকে নান্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নাট্যপরিচালক সাগর জাহান।

    সাগর জাহান বলেন, ‘আমার জীবনের সবকিছুর সঙ্গে মিশে আছেন বাবা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বাকে ওপারে শান্তিতে রাখেন। ’

    তিনি আরও জানান, রোববার দিবাগত রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা আনোয়ার জাহান নান্টু। সোমবার বাদ জোহর মগবাজার বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত।

    বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে উপহার দিয়েছেন প্রায় দুইশ গান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি অনেক গান তৈরি করেছেন। ‘তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি’, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’-সহ অসংখ্য জনপ্রিয় গানের সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ