ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
  • চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন মোশাররফ করিম

    চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন মোশাররফ করিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতিপূর্বে বহুরূপী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় নাটকে গান গাইতে দেখা গিয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো সংগীত শিল্পী তার প্রমাণ দিয়েছেন আগেই। এবার চলচ্চিত্রে প্লে-ব্যাক করবেন দাপুটে এই অভিনেতা। 

    ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তার প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি গানটিতে কণ্ঠ দেবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন জানান, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। আর এই গানটিতে কণ্ঠ দেবেন তিনি।  

    ‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’-এমন কথার গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু।

    ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, সম্রাট, ফারুক প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ