ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মুক্তি পাচ্ছে সালমান-শাবনূরের সেই সিনেমা

    মুক্তি পাচ্ছে সালমান-শাবনূরের সেই সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৃত্যুর এত বছর পরেও যাকে ভক্তরা হৃদয়ে স্থান দিয়ে রেখেছেন তিনি অমর নায়ক সালমান শাহ। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছিলেন দারুণ সব সিনেমা। এরমধ্যে অন্যতম এই জুটির ‘তুমি আমার’ সিনেমাটি, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এর গল্প ও সংলাপ লিখেছেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।

    নতুন খবর হলো, ২৯ বছর পর নতুন করে মুক্তি পাচ্ছে নন্দিত এ জুটির ‘তুমি আমার’ সিনেমাটি। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন আবদুল্লাহ জহির বাবু।

    তিনি বলেন, ‘আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি।

    আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করে। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি “তুমি আমার”। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি।’

    ‘তুমি আমার’ সিনেমায় সালমান-শাবনূর ছাড়া আরও অভিনয় করেছেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী, মেঘলা প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ