ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
  • সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজ বন্ধে এবার জিডি

    সালমান শাহকে নিয়ে ওয়েব সিরিজ বন্ধে এবার জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯০ দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচার চলাকালীন তার ‘মৃত্যু রহস্য’ নিয়ে নির্মিত ওয়েবসিরিজ ‘বুকের ভিতর আগুন’ বন্ধে লিগ্যাল নোটিশের পর এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালমান শাহের মামা আলমগীর ওরফে কুমকুম মামু।

    বুধবার (৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগরে কোতোয়ালি মডেল থানায় তিনি এ জিডি করেন। তিনি সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এ/২১ নম্বর বাসার বাসিন্দা।

    জিডিতে সালমান শাহের মামা আলমগীর উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় তার ভাগনে সালমান শাহর মরদেহ তার নিজের বাসভবনে পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা চলমান। তাই মামলা চলাকালীন এ ধরনের ওয়েব সিরিজ তৈরি হলে সালমান শাহ হত্যার তদন্ত ও বিচার প্রভাবিত করবে।

    জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গনমাধ্যমকে বলেন, পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে।

    এরআগে ‘বুকের ভিতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে লিগ্যাল নোটিশ পাঠান আলমগীর।

    নির্মাতা তানিম রহমান অংশু ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর জন্য ওয়েব সিরিজটি তৈরি করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ