ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • বরগুনায় ১০ কোটি টাকার পোশাক পাচারের মূলহোতা আটক

    বরগুনায় ১০ কোটি টাকার পোশাক পাচারের মূলহোতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচারের মূলহোতা মো. আব্দুর রহিম বিশ্বাসকে (৩৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।  

    আটক আব্দুর রহিম পাথরঘাটা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে।

    তিনি আন্তর্জাতিক চোরাচালান চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি পাচার মামলার আসামি।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের ০৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

    ২০২১ সালের ২৪ নভেম্বর সমুদ্রপথে চোরাচালানের মাধ্যমে কর ও শুল্ক ফাঁকি দিয়ে বাল্কহেড ভর্তি শাড়িসহ অন্যান্য পোশাক নিয়ে একটি চোরাচালান চক্র উপকূল দিয়ে বাংলাদেশে আসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে বাল্কহেডটিসহ কয়েকজন পাচারকারীকে আটক করে। 

    পরে নৌযানটিতে প্রায় ১০ কোটি টাকার পোশাক পাওয়া যায়। এ ঘটনায় ভোলা জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। (মামলা নং-৫২, তারিখ ২৪/১১/২০২১)। 

    পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলায় আব্দুর রহিমের নাম যুক্ত করা হয়। র‌্যাব দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত করে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুর রহিম বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।  

    এ বিষয়ে র‌্যাব-৮ কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ