ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে প্রথমবার কৃষি ঋণ মেলা

    ঝালকাঠিতে প্রথমবার কৃষি ঋণ মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষক ও উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করার লক্ষ্যে ঝালকাঠিতে প্রথম অনুষ্ঠিত হচ্ছে কৃষি ঋণ মেলা। মেলা উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

    ব্যতিক্রমী এই মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে কৃষক ও উদ্যোক্তারা এসেছেন ঋণ নেওয়ার জন্য। পাশাপশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষও কিন্তু উপস্থিত হয়েছেন মেলা দেখতে। মেলায় ১০টি স্টলে ২০টি তফসিলি ব্যাংক তাদের বুথ খুলেছে। সেই বুথে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই সহজে ঋণ নিতে পারছেন কৃষক ও উদ্যোক্তারা।

    আয়োজকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উদ্যোক্তা ও কৃষকবান্ধব নির্দেশনার আলোকে সব তফসিলি ব্যাংকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও এ বিষয়ে অবগত নন অনেক তরুণ উদ্যোক্তা ও কৃষক। ফলে সঠিক তথ্য না জানা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এই ঋণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তরা। কৃষক ও উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করার লক্ষ্যে এ মেলার আয়োজর করেছেন তারা।
    মেলা উদ্বোধনের পরই স্থানীয় শিল্পকলা একাডেমীর চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আয়োজক ব্যাংক কর্মকর্তারা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। জেলার সকল তফসিলি ব্যাংকগুলোর সহযোগিতায় এই মেলার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ