ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আজ মান্নার চলে যাওয়ার ১৫ বছর

    আজ মান্নার চলে যাওয়ার ১৫ বছর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা আসলাম তালুকদার ওরফে মান্নার আজ ১৫তম মৃত্যুবার্ষিকী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই অভিনেতা। যদিও তার স্ত্রী শেলীর দাবি, ভুল চিকিৎসায় মারা গেছেন মান্না। শেলী নিজেও একজন চিকিৎসকের মেয়ে উল্লেখ করে নানা সময়ে এই মৃত্যুর পেছনে ভুল চিকিৎসার ব্যাখ্যা দিয়েছেন। এখনো তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন। 

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন তাঁদের প্রিয় অভিনেতাকে। 

    প্রয়াণ দিবসে মান্নার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মান্নার গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গা উপজেলার কালিহাতীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মান্না ফাউন্ডেশন।
     
    অনেক জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা মান্না। যার জন্য প্রতিনিয়ত মান্নাকে স্মরণ করেন এ দেশের চলচ্চিত্র নির্মাতারা। 

    চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, মান্নার মৃত্যুতে এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ মান্না বেঁচে থাকলে, আরেক দিকে শাকিব তাহলে চিন্তা করুন কী পরিমাণ চলচ্চিত্র নির্মাণ হতো? সালমান শাহ মারা যাওয়ার পর একটা বড় শূন্যতার সঙ্গে বড় ক্ষতি হয়েছে যেমন, তেমনই মান্নার প্রয়াণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

    ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।

    মান্না সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।

    ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ