ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

দেশে আজ নতুন ডেঙ্গু রোগী নেই

দেশে আজ নতুন ডেঙ্গু রোগী নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, কেউ হাসপাতালেও ভর্তি হননি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি হাসপাতাল থেকেও কোনো রোগীকে ছাড়পত্রও দেওয়া হয়নি। তবে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৪২ জন। মারা গেছেন আটজন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন