ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
  • ‘আলিফ লায়লা'র সেই সিন্দাবাদ মারা গেছেন

    ‘আলিফ লায়লা'র সেই সিন্দাবাদ মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় টিভি সিরিজ  ‘আলিফ লায়লা’ এর প্রধান চরিত্র ’সিন্দাবাদ’। যে সিন্দাবাদ নব্বইয়ের দশকের শেষের দিকে বাংলাদেশের দর্শকদের কাছেও ছিল তুমুল জনপ্রিয়। সেই সিন্দাবাদ চরিত্রে অভিনয় করা  শাহনেওয়াজ মারা গেছেন। শুক্রবার মুম্বাইয়ে মারা গেছেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

    টাইম অব হিন্দুস্তান জানায়, পুরস্কার নিতে মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহনেওয়াজ। অনুষ্ঠান চলাকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পরে জ্ঞান হারান। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিন্দাবাদখ্যাত অভিনেতা শাহনেওয়াজ প্রধানের আগে থেকেই হৃদ্‌রোগ ছিল। কয়েক মাস আগেই বাইপাস সার্জারি করা হয়েছিল। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা—সব মাধ্যমেই অভিনয় করেছিলেন শাহনেওয়াজ। প্রধান প্রধান চরিত্রে তাঁকে দেখা না গেলেও পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

    আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘আলিফ লায়লা’য় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহনেওয়াজ কণ্ঠ–অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন।

    এ ছাড়া শাহরুখ খানের ‘রইস’, সাইফ আলী খানের ‘ফ্যান্টম’, ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করেছেন শাহনেওয়াজ। শাহনেওয়াজ়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা। ‘মির্জ়াপুর’–এ তাঁর সহ-অভিনেতা রাজেশ তৈলঙ্গ শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘শাহনেওয়াজ় ভাই, আপনাকে শ্রদ্ধা জানাই। অসাধারণ মানুষ ছিলেন। আমার স্মৃতিতে রয়ে যাবে “মির্জ়াপুর”-এর সেট। শুটিংয়ের দিনগুলো কত মজা করেছি! সত্যিই এখনো বিশ্বাস করতে পারছি না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ