ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • তালতলীতে নবগত ইউএনওর সাথে মতবিনিময় সভা

    তালতলীতে নবগত ইউএনওর সাথে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীর সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পায়রা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে অংশ নেন তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ন সম্পাদক নাজমুল হোসেন, তালতলী প্রেসক্লাব সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সম্পাদক, সাংবাদিক ফোরামের সভাপতি, সম্পাদকসহ প্রায় ৩০ জনসহ প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। তালতলী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তালতলী উপজেলাটি একটি সম্ভাবনাময়ী ও পর্যটক সমৃদ্ধ এলাকা। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে তালতলীর  ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

    এর আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ