ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

    ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

    ঝালকাঠিতে এবছর এক লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার শিশুকে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়াবে। বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে এ কার্যক্রম চলবে। 

    সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই সকলকে এই কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান। 

    এ উপলক্ষে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যার ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ