ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ডাকাতির সময় সাগরে ঝাঁপ দেওয়া ৯ জেলের ৪ জনকে উদ্ধার   

    ডাকাতির সময় সাগরে ঝাঁপ দেওয়া ৯ জেলের ৪ জনকে উদ্ধার   
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় দস্যুদের হামলার সময় প্রাণে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া নয় জেলের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করেছে পারঘাটা দক্ষিণ জোনের কোষ্টগার্ড কর্মকর্তারা।

    সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল।

    ফিরে আসা জেলেরা হলেন, মো. ইয়াসিন-(৩২) মো. শফিকুল ইসলাম-(৫৫), মো. জামাল খান-(৫০), আব্দুল হাই-(৫০) আহত চার জেলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটে। তারা ওই ট্রলারে থাকা ১৯ জেলের ওপরে গুলি চালিয়ে ও কুপিয়ে ৯ জেলেকে গুরুতর জখম করে। এসময় জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন ৯ জেলে।ট্রলারের সব মালামাল লুটে নিয়ে চলে যায় দস্যুরা।ট্রলারের সব মালামাল লুটে নিয়ে চলে যায় দস্যুরা।

    উদ্ধারকৃত জেলেদের সাথে কথা বলে জানা যায়, নিখোঁজ আরেকজন জেলে মৃত অবস্থায় তাদের সাথে ছিল, তবে তারা সেই জেলের মৃতদেহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়৷

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ