ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বঙ্গবন্ধু বাংলদেশ দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন বাংলা ভাষার মর্যাদা: আমু

     বঙ্গবন্ধু বাংলদেশ দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন বাংলা ভাষার মর্যাদা: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার ছিল বলেই সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের মর্যাদা পেয়েছে। বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন বাংলা ভাষার মর্যাদা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনের সড়কে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
     
    তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে একটি অপরিসীম গুরুত্বপূর্ণ দিন। পুরো বিশ্বের কাছে ভাষা আন্দোলনের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল আমাদের পূর্বপুরুষরা। তাই এই দিবসের তাৎপর্য আমাদের বুঝতে হবে, নতুন প্রজন্মকে বুঝতে হবে এবং তাদের সেই ভাবে তৈরি করতে হবে। 

    ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার, জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ