ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • কাঁঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    কাঁঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় কলেজছাত্র হৃদয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার বটতলা বাজার সংলগ্ন বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাঁরা এ মানববন্ধন করেন। 

    এতে অংশ নেন হৃদয়ের বাবা-মা, আত্মীয় স্বজন, সহপাঠি, এলাকাবাসী ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে হৃদয় হত্যা বিচার দাবি করেন মা ফজিলাতুন্নেছা ও বাবা আব্দুল কুদ্দুসসহ অংশগ্রহণকারীরা। 

    বক্তাদের অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় অতিক্রম করলেও মামলার আসামি সনাক্ত কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এতে নিহতের পরিবার ন্যয় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন হৃদয়ের বাবা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মো. এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মো. রনি সিকদার, ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু সিকদারসহ আরো অনেকে।

    গত বছরের ২৩ ডিসেম্বর আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয়কে হত্যা করে আনইলবুনিয়া গ্রামের বাড়ীর সামনে গাছে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ দুই মাসেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ