ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • নলছিটিতে চুরির অপবাদে শিশুকে মারধরের ঘটনায় লতিফ খান গ্রেপ্তার

    নলছিটিতে চুরির অপবাদে শিশুকে মারধরের ঘটনায় লতিফ খান গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে লতিফ খান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করার পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

    মামলার বিবরণে জানাযায়, গত রোববার রাত ১১দিকে ঝালকাঠির নলছিটি  উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনা শুকিয়ে মজুদ করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে। প্রতিবেশী শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাকে ও তাঁর বাব মো. বাবুল হাওলাদারকে বাড়ি থেকে ধরে নিয়ে লতিফ খানের বাড়িতে নিয়ে যায় প্রভাবশালীরা। 

    এরপর লতিফ খান ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাতভর মধ্যযুগীয় কায়দায় বাবা ছেলের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন। এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়। সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান। 

    এ ঘটনা সংবাদ প্রচার হলে পুলিশ মামলা নিয়ে গতরাতে অভিযুক্ত আব্দুল লতিফ খানকে গ্রেপ্তার করে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেপ্তার করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ