ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • বরগুনায় ধ্বংস হলো ১৯ লাখ টাকার ফেন্সিডিল

    বরগুনায় ধ্বংস হলো ১৯ লাখ টাকার ফেন্সিডিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মাদক মামলায় জব্দকৃত এক হাজার ৯শত বোতল মেয়াদোত্তীর্ণ ফেন্সিডিল ধ্বংস করেছে আদালত। আদালতের নির্দেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোলার চাপা দিয়ে ফেন্সিডিলগুলো ধ্বংস করা হয়।

    ধ্বংস করা ফেন্সিডিলের অবৈধ বাজার মূল্য ১৯ লক্ষ টাকা। ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসা এসব মাদকদ্রব্য ২০১৭ সালে বরগুনার আমতলী উপজেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছিল।

    বুধবার বিকাল ৪টায় বরগুনার মালখানার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদারের উপস্থিতিতে এসব ফেন্সিডিল ধ্বংস করা হয়।

    বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুব আলম জানান, ‘বরগুনা চীফ জুডিশিয়াল আদালতের উদ্যোগে দায়রা আদালতের বিচারাধীন (জিআর ৩০৬, দায়রা ১১৭/১১৮) মামলায় আদালতের অনুমতি ক্রমে এসব ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।

    তিনি বলেন, ‘১৯০০ বোতল জব্দকৃত ফেনসিডিলের মধ্যে ৬টি নমুনা হিসেবে রেখে দেয়া হয়েছে। বাকি এক হাজার ৮৯৪টি মেয়াদোত্তীর্ণ ফেন্সিডিল ধ্বংস করা হয়।


    সংবাদদাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ