ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • মারা গেলেন জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী সুবি

    মারা গেলেন জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী সুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৪১ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশ। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। স্টেজেও সরব ছিলেন সুবি।

    তিনি বেশ কিছুদিন ধরে লিভার-জনিত সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল।

    মিমিক্রি আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল সুবি। এরপর ধীরে ধীরে তিনি পরিচিতি পেতে থাকেন। অল্প সময়ের মধ্যেই স্টেজ পারফর্মার হিসেবে বেশ জনপ্রিয়তা পান। এরপর বেশকিছু টিভি সিরিজেও কাজ করেন সুবি।
    বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা করেও বেশ সাড়া ফেলেন এই অভিনেত্রী।

    ২০০৬ সালে সিনেমা জগতে পা রাখেন সুবি। একে একে ২০টি সিনেমাতে অভিনয় করেন তিনি।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বলেছেন, সুবি থাকবেন মানুষের হৃদয়ে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ