ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বিএনপি বিদেশী রাষ্ট্রের কাছে ধর্না দিচ্ছে: আমির হোসেন আমু

    বিএনপি বিদেশী রাষ্ট্রের কাছে ধর্না দিচ্ছে: আমির হোসেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি বিদেশী রাষ্ট্রের কাছে ধর্না দিচ্ছে। যেসব রাষ্ট্রের কাছে তারা ধর্না দিচ্ছে, তাদের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়। 

    সুতরাং বিদেশী রাষ্ট্রগুলো কখনো অসংবিধানিক কথা বলতে পারে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুশঙ্গল ইউনিয়ন একাডেমি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

    আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে জানিয়ে আমু বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদারের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সিকদার। 

    পরে আমির হোসেন আমু  কুশঙ্গল ইউনিয়ন একাডেমি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও তিনি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ