ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

    ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের টাউন হলের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। 

    জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাভোকেট খান সাইফুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ আরো অনেকে। শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

    শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা বিধান করার জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। এই শান্তি সমাবেশ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আমির হোসেন আমু আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে, আমরা চাই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে তাদের জনপ্রিয়তা প্রমাণ করুক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ