ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • কাঁঠালিয়ায় যুবলীগের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ

    কাঁঠালিয়ায় যুবলীগের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পুলিশ পাহারায় যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

    উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন রিয়াজ সিকদারের নেতৃত্বে রবিবার সকাল ১১টায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    অপরদিকে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদারের নেতৃত্বে বেলা ১২টায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ করে যুবলীগের অপর অংশ। দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করায় উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ পাহারা দিলে দুই গ্রুপের কর্মসূচি পালিত হয়। 

    উভয় গ্রুপের সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দেওয়ার অঙ্গীকার করে। সমাবেশে যুবলীগ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, দুই গ্রুপ আলাদা কর্মসূচি ডাকলে পুলিশ তাদের সময় নির্ধারণ করে দেয়। সে সময় অনুযায়ী শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি করেছে, কোন ঝামেলা হয়নি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ