ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে জাতীয় বীমা দিবস পালিত

    ঝালকাঠিতে জাতীয় বীমা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।


    এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বীমা উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বঙ্গবন্ধু মুজিব ১৯৬০ সানের ১লা মার্চ একটি বীমা কোম্পানিতে যোগ দেন এবং সেই দিনটিকে স্মরণীয় করতে, বর্তমান সরকার পহেলা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ