ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • রূপচর্চায় সেরা টক দই

    রূপচর্চায় সেরা টক দই
    রূপচর্চায় সেরা টক দই সংগৃহীত ছবি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টক দই খুব সহজ প্রাপ্য উপাদান। ত্বকের যত্নে এটিকে নানাভাবে ব্যবহার করা যায়।

    রূপ বিশেষজ্ঞদের মতে, টক দইয়ে এমন কিছু উপাদান আছে, যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্যও উপকারী এই টক দই। যেকোনো দাগ দূর করতেও দারুণ কার্যকরী এই টক দই। দই নষ্ট না করে বরং রূপচর্চায় ব্যবহার করতে পারেন।  

    মুখ-হাত-গলায় টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে। শুধু তাই নয়, এ উপকরণে খানিকটা লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে প্যাক বানিয়ে তা চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু করলেই পার্থক্য চোখে পড়বে। তাড়াবে খুশকিও।

    স্পর্শকাতর ত্বকের প্রথম ওপ্রধান সমস্যা হলো কোনো প্রসাধনী ব্যবহার করতে না পারা। তার মধ্যে যদি সেই প্রসাধনী হয় রাসায়নিক নির্ভর, সেক্ষেত্রে ত্বকে র‌্যাশের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কিন্তু দই মাখলে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না।

    নিষ্প্রাণ ত্বক নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে? চিন্তা নেই ১০ মিনিটে ত্বক জেল্লা ফিরিয়ে আনতে কোনো নামীদামি প্রসাধনী নয়, ভরসা রাখুন দইয়ে।

    দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকে দাগ, ছোপ, বলিরেখার সমস্যা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে। তাই ত্বকে বয়সের ছাপ পড়ার আগেই প্রতিদিন মুখে দই মাখতে শুরু করুন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ