ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ‘রমজানে সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’ 

    ‘রমজানে সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন রমজান মাসে সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেনতনামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

    আমির হোসেন আমু বলেন, বিদেশে যখন কিছু কিনতে যাই তখন বিক্রেতা জিজ্ঞাসা করেন, খাবার কত দিন রাখবে। সে অনুযায়ী ফরমালিন ব্যবহার করা হয়। আর আমাদের দেশে ফরমালিন ব্যবহারের কোন নির্দিষ্ট সময় নেই। যার কারণে শরীরে নানা রোগ বাসা বাধে। 

    তাই আমাদের দেশে খাদ্যকে নিরাপদ রাখতে হবে। খাদ্য নিরাপদ থাকলে মানুষ সুস্থ থাকবে, এটা সবার জন্যই প্রয়োজন। যদি খাবারে ভেজাল মেশানো হয়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

    ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। 

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কর্ম কমিশনের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব রেজাউল করিম ও ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল হাসান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ