ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

    রাজাপুরে জাতীয় ভোটার দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ পালন করা হয়েছে। 

    এ উপলক্ষে রাজাপুর উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (২মার্চ) সকাল ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই আয়োজন করে। 

    আলোচনা সভায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। 

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ