ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • সংশোধিত বৃত্তির ফলে নাম নেই, মন খারাপ আয়েশা ও জিদনীর

    সংশোধিত বৃত্তির ফলে নাম নেই, মন খারাপ আয়েশা ও জিদনীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আয়েশা আক্তার জান্নাতি ও জিদনী আক্তার যূথীর বাড়ি পাশাপাশি। বরগুনার আমতলী উপজেলার কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথম প্রকাশিত ফলে দুজনই বৃত্তি পায়। পরদিন সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলে দেখা যায়, আয়েশা ও জিদনী কারও বৃত্তির তালিকায় নাম নেই। এতে দুজনেরই ভীষণ মন খারাপ হয়েছে। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ভয় ও শঙ্কা কাজ করছে।

    জিদনী আক্তারের মা সারমিন নাহার বলেন, ‘আমার মেয়ের নাম বৃত্তি পরীক্ষার প্রথম ফলে এলেও সংশোধিত ফলে আসেনি। এতে মেয়েটি আর স্কুলে যেতে চাচ্ছে না। আমাদের আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশী সবাই জানেন, মেয়ে বৃত্তি পেয়েছে। এখন আবার ফলের তালিকায় নাম নেই। এটা অসম্মানজনক।’

    আয়েশা আক্তারের মা রেনু বেগম বলেন, ‘প্রথম ফল প্রকাশের পর স্কুল থেকে আমাকে ফোন করে শিক্ষকেরা বলেছিলেন, আয়েশা বৃত্তি পেয়েছে। সেই আনন্দে আমরা সবাইকে মিষ্টি খাইয়েছি। পরে শুনি ফল স্থাগিত করা হয়েছে। আবার ফল প্রকাশ করা হলে আমাদের জানানো হয় যে সে বৃত্তি পায়নি।’

    কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা শাহীন বলেন, এ ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা দুজনই মেধাবী শিক্ষার্থী।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ