ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বিয়ের ৭ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    বিয়ের ৭ মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া ঈদগা এলাকায় এ ঘটনা ঘটে। 

    গৃহবধুর নাম নাজমিন মিম (১৮)। সে উত্তর তারাবুনিয়া এলাকার মো. আসাদ হাওলাদার শান্তর স্ত্রী ও শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার হাওলাদারের মেয়ে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। গৃহবধুর স্বামী আসাদ হাওলাদার শান্ত (১৮) কে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, আসাদ ও নাজমিন মিম তারাবুনিয়া এলাকায় স্থানীয় কালাম নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবারিক কলোহে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে দোকান থেকে ডিম ক্রয় করতে যায় আসাদ। ফিরে এসে আসাদ ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকা ডাকি করে। পরে জানালা থেকে নাজমিন মিমকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নাজমিন মিমকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আসাদ। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমিন মিমকে মৃত ঘোষণা করে। 

    মৃতের মা ছালেহা বেগম জানায়, ৭ মাস পূর্বে আমাদের অমতে তারা বিয়ে করে। আমরা এখনও তাদের সম্পর্ক মেনে নেইনি। আজ শুক্রবার দুপুরে হঠাৎ মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা এখনও বলতে পারি না।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মৃতের স্বামী আসাদকে জিজ্ঞসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ