ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন: আমু

    প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন: আমু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকেই ক্রীড়ার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। 

    তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। ছোট সময় থেকেই যেন ছেলেমেয়েরা ক্রীড়ার প্রতি ধাবিত হয় তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন।

    আজ শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. বদরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম,  নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের মাঠে ৪০টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমির হোসেন আমু এমপি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ