ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠির আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

     ঝালকাঠির আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বিদ্যালয়ের ৫০ বছরপূর্তী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। অনেকে দীর্ঘদিন পরে তাদের সহপাঠিদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় উৎসবে মেতে ওঠেন সবাই।

    সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলা গড়বো। সেই ডিজিটাল বাংলা গড়ার কারিগর নির্মাণ করার জন্য তিনি গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী এইদেশে প্রদান করেছেন। 

    বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি মো. জুলফিকার আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান ও ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ