ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • শবে বরাতেও যারা ক্ষমা পাবে না

    শবে বরাতেও যারা ক্ষমা পাবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বান্দা আল্লাহ তাআলার নিকট যা চায়, তাই পায়। কিন্তু এ রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে মাফ করেন না। এ রাতে মহান আল্লাহ মানুষকে ক্ষমা করে দেবেন বলে হাদিসে পাকে ঘোষণা এসেছে-
    عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال : يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن.
    হজরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতপর শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন।’ (ইবনে হিববান ৫৬৬৫, ইবনে মাজাহ ১৩৯০)

    শবে বরাতেও যারা ক্ষমা পাবে না
    হাদিস শরিফে বর্ণিত হয়েছে— এ রাতে আল্লাহ তাআলা তাঁর উম্মাতকে ক্ষমা করে দেন। কিন্তু সাত শ্রেণির মানুষের জন্য কোনো ক্ষমা বা কল্যাণের অংশ থাকে না। তারা হলো-
    ১. জাদুকর;
    ২. শরাব খোর তথা মদ্যপানকারী বা নেশাকারী;
    ৩. জিনাকারী তথা ব্যভিচারী ব্যক্তি;
    ৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী;
    ৫. পিতা-মাতার অবাধ্য সন্তান;
    ৬. গীবত বা পরনিন্দাকারী;
    ৭. (দান ও কল্যাণের) কৃপণ এবং ওই হিংসুক ব্যক্তি যে তিন দিনের বেশি অপর মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ রাখে। এদের কখনো মাফ করা হয় না।

    বিশেষ করে মুসনাদে আহমদে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলালাইহি ওয়া সাল্লাম বলেছেন, ১৫ শাবানের রাতে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের প্রতি বিশেষ (রহমতের) দৃষ্টি দেন এবং হিংসুক ও খুনি ছাড়া অন্য বান্দাদের ক্ষমা করে দেন।

    সুতরাং আল্লাহ তাআলা উপরে বর্ণিত লোকদের চরিত্র থেকে মুসলিম উম্মাহকে হিফাজত করুন। শবে বরাতের কল্যাণ ও ক্ষমা লাভে সকলকে নিজ নিজ গৃহে নফল ইবাদাত-বন্দেগি, তাওবা-ইস্তিগফার, কুরআন তিলাওয়াতসহ জিকির-আজকারে রাত্রি জাগরণ করার এবং পরদিন রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ