ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • নারীরা এখন আর পিছিয়ে নেই : আমির হোসেন আমু 

    নারীরা এখন আর পিছিয়ে নেই : আমির হোসেন আমু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীরা এখন আর পিছিয়ে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। 

    এজন্য প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নসহ তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এ দেশের নারীদের প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী করা হচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে তিনি এসব কথা বলেন। 

    ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর  থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা ছিদ্দিকা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. কামরুন্নেছা আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অন্যানের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ