ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক
  • নারীকে জীবনের যুদ্ধ একাই করতে হয় : অপু বিশ্বাস

    নারীকে জীবনের যুদ্ধ একাই করতে হয় : অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৮ মার্চ পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস এটি। দিবসটি উপলক্ষে নিজের ভাবনার কথা জানালেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    নারীদের সম্মান জানাতে বিশেষ একটি দিন রাখা হয়েছে। এটাকে নারীদের প্রাপ্তি বলেই মনে করেন তিনি। অপু বিশ্বাস এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘আজকের এই দিনে সকল নারীদের অন্তরের অন্তঃস্থল থেকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি সকালটা শুরু হয় নারীদের হাত থেকে। ঘুম থেকে উঠেই নারী তাদের সন্তান, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি মনে করি নারীরা এখন অনেক বেশি এগিয়ে গেছেন। সাধারণত একজন পুরুষের এগিয়ে যাওয়ার পিছনে একজন নারী থাকেন, আবার একজন মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে একজন পুরুষ থাকেন।’ 

    অপু বিশ্বাসের অনুপ্রেরণা একজন নারী- উল্লেখ্য করে তিনি বলেন, ‘বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নারীদের পিছনে কেউ থাকে না। তারাও এগিয়ে যায়। সবাই হয়তো অকোপটে আমাকেই ভাবতে পারেন। এমন ঘটনা অপু বিশ্বাসের ক্ষেত্রেও ঘটেছে। কিন্তু এটা সত্যি কথা আমার সহযোগিতা আমার অনুপ্রেরণা একজন নারী। তিনি আমার মা। আর আজকের দিনে আমার চলার পথে তিনিই আমার পথপ্রদর্শক। বিশেষ করে আমার মেয়ে ভক্ত।’

    ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখি আমার মেয়ে ভক্ত আমাকে বলে আপনি এগিয়ে যান। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার জায়গা থেকে প্রত্যেকটা দিনই নারী দিবস। সকালে উঠেই প্রত্যেকটা নারীর জীবনে যুদ্ধ শুরু হয়। আমার ক্ষেত্রেও তাই। সন্তান, সংসার, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই এগিয়ে চলাটা একাই চলতে হয় প্রত্যেকটা নারীকে। উৎসাহ বা সহযোগিতার হাত হয়তো কেউ কেউ বাড়াতে পারে সেটা স্বল্প সময়ের জন্য। নারীদের জীবনের যুদ্ধটা একাই করতে হয়। নারীদের সম্মানিত করার জন্য নারী দিবস করা হয়েছে। আমি মনে করি, নারীদের জন্য অনেক বড় প্রাপ্তি। সকল নারীদের জন্য রইলো শুভ কামনা।’    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ