ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • রাজাপুরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

     রাজাপুরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে গাছ থেকে পড়ে ‍এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহত গাছ ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদার (৬ ) ঐ ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে ক্রয় করা গাছ কর্তণ করতে যায় আলমগীর। এসময় গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে যায় আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।

    রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ