ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুয়াকাটার তরমুজে সয়লাব খুলনার বাজার 

    কুয়াকাটার তরমুজে সয়লাব খুলনার বাজার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌসুমী নানা ফলে ভরে উঠেছে খুলনার ফলের বাজার। গরমের মধ্যে স্বস্তি ও পুষ্টি পেতে তরমুজ, সফেদা, পেঁপে, আনারস, পেয়ারাসহ নানা রসালো ফল ঘরে নিচ্ছেন মানুষ।

    তবে যে কোনো বছরের চেয়ে এবার ফলের দাম বেশি চড়া বলে অভিযোগ ক্রেতাদের।

    পটুয়াখালীর কুয়াকাটার বিভিন্ন এলাকার আগাম তরমুজে সয়লাব হয়ে গেছে খুলনার বাজার। দাম নিয়ে অসন্তুষ্টি থাকলেও বাজারের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সবজি বাজারের পাশে ফুটপাতে বসা ফলের খুচরা দোকানগুলোতেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রসালো ফল তরমুজ।

    খুলনার কদমতলা আড়তে তরমুজ এখন যে দাম বিক্রি হচ্ছে, বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে তার প্রায় দ্বিগুণ দামে। শুধু তাই না আড়তে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন কেজি হিসেবে। এতে এক শ্রেণির ব্যবসায়ীরা মোটা অঙ্কের মুনাফা হাতিয়ে নিচ্ছেন, অন্যদিকে ঠকছেন সাধারণ ক্রেতারা।

    নগরীর ময়লাপোতা এলাকার ফল ব্যবসায়ী হারুন জানান, তরমুজ ৫০ টাকা কেজি, পাকা পেঁপে ৭০ টাকা কেজি, ছফেদা ১২০ টাকা কেজি, আনারস জোড়া ১২০ টাকা ও পেয়ারা ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।


    বাজারে ভালো মানের সব তরমুজই কুয়াকাটা এলাকার। খুলনার তরমুজ এখনও বাজারে ওঠেনি বলে জানান তিনি।

    শহীদুল নামের একই এলাকার ফল ব্যবসায়ী বলেন, খুলনার বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কুয়াকাটার তরমুজ। অন্য এলাকা থেকেও তরমুজ আসছে। তবে সেগুলোর চেয়ে গুণে, মানে ও স্বাদে কুয়াকাটার তরমুজ অনন্য। যার কারণে কুয়াকাটার তরমুজে সয়লাব হয়ে গেছে বাজার। ক্রেতাদের কাছে চাহিদাও বেশি।

    মামুন আলী নামের এক ক্রেতা বলেন, এক তরমুজের কেজি সর্বোচ্চ ৩০-৩৫ টাকা হওয়া উচিত। কিন্তু ৫০ টাকা করে কেজি বিক্রি করছে। খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে পিস মূল্যে কিনলেও বিক্রি করছে কেজি দরে। দেখার কেউ নেই বলে ক্ষোভ ঝারেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ