ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

     ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটব) এর সাথে স্থানীয় শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। 

    জেলা নাটাব এর সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক কে এম সবুজ ও শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় ৩০ জন শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও নাটাব’র প্রতিনিধিরা অংশ নেন। 

    প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠি জেলার স্বাস্থ্য ব্যবস্থা সহজলভ্য ও মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। 

    যক্ষ্মা রোগীর সংখ্য দিন দিন কমে যাচ্ছে। যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। নিয়মিত চিকিৎসা নিলে যক্ষ্মা ভাল হয়। প্রতিটি উপজেলাতেই যক্ষ্মা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ