ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ৯ মামলায় ইমরানকে জামিন

    ৯ মামলায় ইমরানকে জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯ মামলায় জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট।

    দেশটির সংবাদসংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) নিজে লাহোর হাইকোর্টে আসেন পিটিআই প্রধান।

    পরে তিনি আদালতের কাছে সন্ত্রাসবাদের ৮টি মামলা ও একটি সাধারণ মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন।
    সন্ত্রাসবাদের মামলাগুলোর শুনানি হয় বিচারক তারিক সালিম শেখ ও বিচারক ফারুক হাইদারকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে। এসব মামলার মধ্যে ইসলামাবাদে দায়ের হওয়া পাঁচটিতে আগামী ২৪ মার্চ ও লাহোরে দায়ের হওয়া তিনটি থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত।

    সাধারণ মামলায় ইমরানকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক তারিক সালিম শেখ।

    খবরে বলা হয়েছে, জামিন নিতে ইমরান তার জামান পার্কের বাড়ি থেকে লাহোর হাইকোর্টে যান। তার গাড়ি বহরের সঙ্গে কয়েক হাজার সমর্থকও আদালত প্রাঙ্গণ পর্যন্ত যান। তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড।

    এর আগে ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে হওয়া অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আজ শনিবার (১৮ মার্চ) তোষাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে যাবেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ