ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • মেডিকেলে চান্স না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

    মেডিকেলে চান্স না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস না করায় রাজধানীতে তনিমা রহমান নিহা (২০) নামে এক শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে সাতটায় দক্ষিণ মুগদা এলাকায় এ ঘটনা ঘটে।

    তনিমা সাতক্ষীরার তালা উপজেলার মো. মিজানুর রহমানের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ মুগদায় ৭৪/এ সাত তলা ভবনের তৃতীয় তলায় থাকতেন।

    নিহতের বাবা মো. মিজানুর রহমান বলেন, ছোট থেকেই তনিমার ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল। সেই আশায় এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। পাস না করার সে মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ির ছাদে যায়। সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গেছে, নাকি লাফ দিয়েছে তা বলতে পারব না।

    তিনি আরও বলেন, আহত অবস্থায় তনিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস না করায় হতাশ হয়ে ওই শিক্ষার্থী সাত তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ